1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অবশেষে প্রার্থী হলেন এবি পার্টির আব্দুল্লাহ

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

শেরপুর: নির্ধারিত সময়ের ৫ বিলম্বে হাজির হয়ে মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ এবি পার্টি মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল্লাহ বাদশা অবশেষে ফিরে পেলেন মনোনয়নপত্র দাখিলের সুযোগ। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর-২ আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করতে যাচ্ছেন।

হাইকোর্টের নির্দেশে গত বুধবার (১৪ জানুয়ারি) তিনি শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে হাজির হয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমানের কাছে তিনি মনোনয়ন দাখিল করেন। একই সাথে কেন মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি, এর কারণ ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট।

জানা গেছে, আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২৯ ডিসেম্বর বিকেল ৫টা ৫ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরীনের কার্যালয়ে উপস্থিত হয়ে তার মনোনয়নপত্র জমা দিতে যান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হওয়ায় ইউএনও তার মনোনয়নপত্র গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এ সময় আব্দুল্লাহ বাদশা ইউএনওকে বিলম্বের কারণ ব্যাখ্যা করে মনোনয়নপত্র গ্রহণের জন্য অনেক অনুনয়-বিনয় করে অনুরোধ জানান। নিয়মের ব্যত্যয় ঘটনার কারণে এতেও ইউএনও সম্মত নাহলে তার কক্ষেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা কাঁদতে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com