1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুক ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার নালিতাবাড়ীতে কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানিতে সহায়তা পেলেন ২৯০ সেবাপ্রার্থী মুক্তিযুদ্ধের সময় শেখ পরিবার পাকিস্তানের আশ্রয়ে ঢাকায় অবস্থান করছিল: রিজভী নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপে ধরা, পালিয়েছেন দোকানী শপিংমল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায় বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, রুহানীসহ পুলিশের ৬ কর্মকর্তা শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ শ্রীবরদীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আন্তর্জাতিক যুব দিবসে নালিতাবাড়ীতে জামায়াতের যুব র‍্যালি

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, ৮ দিন ধরে কথা বলতে পারছেন না

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। এ কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে এই অভিনেত্রীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজেই অসুস্থতার কথা জানিয়েছেন।

পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি, ৮ দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে।’

৫ জানুয়ারি থেকে অসুস্থতা শুরু জানিয়ে ফারিয়া লেখেন, ‘সেদিনই কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। পরে কথা বলার জন্য নিজেকে জোর করে, অবস্থা আরও খারাপ হয়েছে। দুঃখজনকভাবে কয়েকটি নির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে।’

বর্তমানে শারীরিক অবস্থার কারণে কারও সঙ্গে ফোনকলে যোগাযোগ রাখতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘অনেক ফোন আসছে, কিন্তু ধরতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে বার্তা (টেক্সট মেসেজ) পাঠান।’

অভিনেত্রীর এই পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে সিনেমার জগতে প্রবেশ করেন শবনম ফারিয়া। যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com