1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

করোনায় মারা গেলেন বর্ষিয়ান রাজনীতিক আব্দুল হালিম উকিল

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জুলাই, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : মহামারী করোনার সাথে যুদ্ধ করে অবশেষে হেরেই গেলেন একাত্তরের রণাঙ্গণের সৈনিক, আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ, দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান ও দুইবারের পৌর মেয়র এবং নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হালিম উকিল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর উত্তরায় কুয়েত মৈত্রি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
কৈশোরে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার পর তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। তরুণ বয়সেই তিনি নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও নালিতাবাড়ীর পৌরসভার প্রথম চেয়ারম্যান ও পরবর্তীতে মেয়র হিসেবে টানা মোট দুইবার সফলতার সাথে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে তিনি প্রথমে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি এবং সবশেষ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। আমৃত্যু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। বর্ষিয়ান এ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে আওয়ামী লীগ একজন অভিভাবক হারালো বলে মনে করছেন অনেকেই। তৃণমূল পর্যন্ত এখনও তিনি একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীসহ বিভিন্ন মহল গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com