1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিনাইগাতীতে বন বিভাগের অভিযান, একাধিক অবৈধ যানবাহন আটক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ে বালু পাচার রোধ ও বনসম্পদ সুরক্ষায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জের গজনী ও আশপাশের এলাকায় রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বন বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে চলতি মাসে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন, সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ (রাংটিয়া রেঞ্জ)। অভিযানে অংশ নেন ফরেস্ট রেঞ্জার তহিদুল ইসলাম, ডেপুটি রেঞ্জার মোহাম্মদ আব্দুল করিম,গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজসহ ফরেস্ট গার্ড ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে বালু বহনকারী ২টি মাহিন্দ্র,৩টি ট্রলি এবং বন বিভাগের চলাচল পাশ না থাকায় লাকড়ি বোঝাই একটি ট্রাক আটক করা হয়। আটককৃত যানবাহনের মধ্যে ২ টি মাহিন্দ্র ও একটি ট্রাকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটক ৩ টি ট্রলির বিরুদ্ধেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, এর আগেও একই এলাকায় অবৈধ বালু পাচারের দায়ে আরও ২ টি মাহিন্দ্র আটক করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ বলেন,বন ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বন বিভাগ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com