1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে মাদক সেবন করায় এক বছরের সাজা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদী পৌর এলাকায় হেরোইন সেবনরত অবস্থায় এক মাদক সেবীকে আটক করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ১৪ ই জানুয়ারি বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদের নেতৃত্বে শ্রীবরদী থানা পুলিশ পৌর এলাকার মুন্সিপাড়া চেয়ারম্যান বাড়ি মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মরন নেশা হেরোইন সেবনরত অবস্থায় ফতেহপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে চাঁন মিয়াকে আটক করে।

পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ধৃত চাঁন মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। এ সময়, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, এস আই হাবিবুল্লাহ খান, এএসআই নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সি এ ইনসান আলী সহ পুলিশ সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com