1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চলন্তবাসে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপারসহ আটক ৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- বাসের ড্রাইভার মো. আলতাফ (২৫), হেল্পার মো. সাগর (২৪), ড্রাইভারের সহযোগী মো. রাব্বি (২১)।

এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শরীফ জানান, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুরের এক ছাত্রী ভিকটিম (২৬) ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর ওই কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং ওই ছাত্রীকে ভোররাতে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

ওসি আরও জানান, ভোরের দিকে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে ভিকটিমকে হেফাজতে নেয়া হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com