1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

কুমিল্লায় দুই পক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ২, আহত ১০

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন দুজন। তাছাড়া অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, নয়ন (৪০) ছালে আহম্মদ (৫০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

বিকেল ৪টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উপজেলার আলিয়ারা গ্রামে ছালেহ আহম্মদ গ্রুপ ও সুরোজ মিয়া গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। সম্প্রতি সুরোজ মিয়ার ছেলে আলাউদ্দিন মেম্বারকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ আরও তুঙ্গে উঠে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের আগে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। এতে গুলিতে দুইজন নিহতের পাশাপাশি ৮ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাঙ্গলকোট থানা ওসি আরিফুর রহমান বলেন, সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com