1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে তৃণমূল পর্যায়ে গিয়ে জনদুর্ভোগের কথা শুনলেন এমপি রাশেদ শ্রীবরদীর কাকিলাকুড়ায় এডকের জীবন গৌরব পদক প্রদান শেরপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ঝিনাইগাতী সীমান্তে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২ শেরপুরে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত শেরপুরে নার্সারি মালিক সমিতির কমিটি গঠন মারা গেলেন দুইবারের সাবেক এমপি সাংবাদিক শফিকুর রহমান নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী এমপির বক্তব্যে হাততালি দেওয়া ইউএনও বললেন ‘আমি এখন বিএনপি নেতা’ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে যত ছাগল কোরবানি হয়, পাকিস্তানে তত লোকও নেই

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক : দীর্ঘ ২৭ বছর পর পর্দায় আসছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘বর্ডার’ এর সিক্যুয়েল; আর সদ্যই মুক্তি পেয়েছে তার ট্রেলার। যুদ্ধভিত্তিক এই সিনেমাটিতে বেশ অ্যাকশন দেখা গেলেও একটি সংলাপ নিয়ে তৈরি হয়েছে বেশ হইচই।

গত বৃহস্পতিবার মুক্তি পায় ‘বর্ডার টু’র ট্রেলার। তিন মিনিট ৩৫ সেকেন্ডের এই ট্রেলারে দেখা গেছে কমান্ডিং, যুদ্ধাস্ত্র, যুদ্ধের ময়দান এমনকি প্রেম-ভালোবাসারও গল্প। যুদ্ধক্ষেত্রে ভারতীয় সেনাদের গর্জে ওঠার দৃশ্য, রগরগে সংলাপ ফুটে উঠেছে।

সিনেমাটিতে মেজর চাঁদপুরী নামের এক সেনার চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। ট্রেলারে মেজর চাঁদপুরী হুঙ্কার ছুড়ে বলেন, ‘আমাদের গর্জন যেন লাহোর অবধি শোনা যায়…।’

এখানেই শেষ নয়। একটি দৃশ্যে পাকিস্তানকে উদ্দেশ করে সানিকে বলতে শোনা যায়, ‘তোমরা আমাদের কী হারাবে? আরে, তোমাদের পাকিস্তানে তত মানুষ নেই, যতগুলো ছাগল আমাদের এখানে ঈদে কোরবানি হয়…।’

তবে ‘বর্ডার টু’ এর ট্রেলারে সানি দেওলের এই সংলাপ নিয়ে বেশ আলোচনাও তৈরি হয়েছে। বিশেষ করে পাকিস্তানি দর্শকদের এ নিয়ে আপত্তি তুলতে দেখা গেলেও একাংশের মন্তব্য- ভারত যুদ্ধ-হুংকারে পারদর্শী শুধু বলিউডের সিনে পর্দাতেই। তবে ভারতীয়রা সানি দেওলের এই সংলাপকে নিজ দেশের জয়গান হিসেবেই দেখছে।

‘বর্ডার টু’ সিনেমা পরিচালনা করেছেন অনুরাগ সিং। মুখ্য ভূমিকায় সানি দেওলের পাশাপাশি জওয়ানের ভূমিকায় দেখা গেছে বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, আহান শেঠি-সহ একঝাঁক বলিউড তারকাকে। ২০২৬ সালের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com