1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীর মেয়ে তিশা ঢাকা বিভাগে কাথাক নৃত্যে তৃতীয়

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ ঢাকা জেলা পর্যায়ে তেজগাঁও মহিলা কলেজ থেকে অংশ নিয়ে শাস্ত্রীয় নৃত্য ‘কাথাক’ এর ‘ঘ’ বিভাগে প্রথম স্থান ও ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে শেরপুরের নালিতাবাড়ীর মেয়ে থেংচি তিশা সাংমা। থেংচি তিশা সাংমা তেজগাঁও মহিলা কলেজে বিবিএ প্রফেশনাল দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছে। তার নিজ গ্রামের বাড়ি নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে।

তিশা সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও নিজেকে জড়িয়েছে। ২০১০ সালে ৫ বছর বয়স থেকে সে নাচ রপ্ত করে। ২০১১ সালে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের মাধ্যমে ঢাকা বিভাগীয় পর্যায়ে কাথাক (শাস্ত্রীয়) নৃত্যে দ্বিতীয় স্থান অধিকার করে।

২০২৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে তেজগাঁও মহিলা কলেজ থেকে অংশ নিয়ে তেজগাঁও থানা ও ঢাকা মহানগর জেলায় প্রথম এবং ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে।

এছাড়াও সে লোকনৃত্য, আদিবাসী নৃত্য, রবীন্দ্রনাথ নৃত্য ও সাধারণ নৃত্যে ১১ বছরের একাডেমিক শিক্ষা রয়েছে। বর্তমানে স্বনামধন্য শাস্ত্রীয় নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এর কাছে শাস্ত্রীয় কাথাক বেইসের উপর প্রশিক্ষণ নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com