1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস, হতাহতের শঙ্কা যাত্রাবাড়ীতে ৬২টি মোবাইলসহ চোর চক্রের ১২ জন গ্রেপ্তার স্বাধীনতা দিবসে রাজধানীর সড়কে চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা ‘জুলাই সুরক্ষা’ নিয়ে সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী নকলায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরের মৃত্যু জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী আমরা জিতেছি, তাদের আর কিছুই নেই : ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করতে ইরানের কাছে ১৫ দফার প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

বিনোদন ডেস্ক : গত বছরের শুরুতে দ্বিতীয় বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ের এক বছর যেতে না যেতেই চলতি বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে আসে তাদের বিচ্ছেদের কথা। বর্তমানে তাদের দু’জনের পথই আলাদা। বিয়ের কয়েক মাস পর থেকেই আলাদা থাকছেন রোজা ও তাহসান।

এদিকে রোজার সঙ্গে বিচ্ছেদের কথা সামনে আসতেই নানা ব্যাপারে আলোচনার বিষয় হয়েছেন তাহসান। এ নিয়ে অবশ্য নিজের মতামতও জানিয়েছেন তিনি। তবে বিয়েবিচ্ছেদ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়নের পর এবার সুখবর দিলেন এ গায়ক। ফের পর্দায় দেখা যাবে তাকে―এমনই চমকপ্রদ তথ্য দিয়েছেন তাহসান।

নতুন একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে পর্দায় ফিরছেন তিনি। এতে একজন উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে। বেসরকারি একটি টেলিভিশনের একটি পারিবারিক গেম শো’র সিজন-২-এর উপস্থাপক হিসেবে দেখা যাবে তারকাকে।

তাহসান নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, আমাদের এবারের সিজন সত্যিই জমে উঠেছে। বড় বিষয় হচ্ছে- প্রশ্নগুলোর সার্ভে সারাদেশের ৬৪ জেলা থেকে করা হয়েছে। এ জন্য প্রশ্নগুলো যেমন মজার, একইভাবে চমকপ্রদও।

প্রসঙ্গত, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেব কাজ করছেন। নিউইয়র্কে একটি মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে রোজার।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট অভিনেত্রী ও সংগীতশিল্পী মিথিলার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তাদের ঘর আলো করে আসে কন্যাসন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে বিচ্ছেদ হয় মিথিলা ও তাহসানের।

তাহসান সংগীতশিল্পী হলেও নাটকে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। সংগীত ও অভিনয়, উভয় মাধ্যমেই দুর্দান্ত তিনি। ওপার বাংলা কলকাতার অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে জুটি হয়ে বড়পর্দায়ও অভিনয় করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com