1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তেল কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সাতক্ষীরা : সাতক্ষীরায় জ্বালানি তেল কম দেওয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইটি ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) আশাশুনি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।

জানা গেছে, বুধহাটা বাজারে অবস্থিত রহমান ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে জ্বালানি তেলের ওজন ও পরিমাপে গড়মিল পাওয়া যায়। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(৩) ধারায় ফিলিং স্টেশনটির মালিক একেএম এহসানুল হককে ১০ হাজার টাকা ও মহেশ্বরকাটি এলাকায় অবস্থিত আন্না ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বিএসটিআই খুলনার পরীক্ষক মো. রহিজ আহম্মেদ এবং থানা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানান প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com