1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সম্মাননা প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়ন, উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ, ডেন্টাল, চক্ষু চিকিৎসা সেবা, কেবিন চালু করুন, সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

২০শে জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভায় তাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট গ্রহণ করেন সংবর্ধিত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মহিদুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিও জুতি সাইফুল্লাহ, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, উপসহকারী কমিউনিটি আকলিমা বেগম, স্বাস্থ্য পরিদর্শক প্রসাদ কুমার বর্মন, স্বাস্থ্য সহকারী জিসান আহমেদ, শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি সুলতান মাহমুদ সুমন, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পরশমনি বিশ্বাস, মোল্লা খোরশেদ, সাম সাত সাদিয়া শান্তা মুস্তাফিজুর রহমান, রাব্বি মিল্লাত, গণমাধ্যম কর্মী গোলাম মোস্তফা, মানবাধিকার কর্মী গাজীউর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম যোগদানের পর থেকেই উপজেলার সরকারি একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মান উন্নয়নে তিনি বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করুন , তার কঠোর হস্তক্ষেপে দীর্ঘদিনের সার্টিফিকেট বাণিজ্যে বন্ধ হয়। চালু করা হয় কেবিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com