1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

উচ্চফলনশীল বিনাসরিষা-১১ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : পরমাণু কৌশলের মাধ্যমে অভিযোজন প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট নালিতাবাড়ী উপকেন্দ্রের উদ্যোগে “বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল সরিষার জাত বিনাসরিষা-১১ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে” মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

কৃষি বিভাগ শেরপুরের উপরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবা কানিজ হাসনা।

অন্যান্যের মাঝে বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ হাসানুজ্জামান, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান ও বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান প্রশিক্ষণমূলক বক্তব্য রাখেন। এতে স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com