1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে ইতালি প্রবাসীর ঘরে বিকট শব্দে বিস্ফোরণ, আটক ১ সরকারি হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য প্রতিমন্ত্রী নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভক্তি করতে চায় তাদের প্রতিরোধ করা হবে রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী একাত্তরে মুসলিম লীগ করায় শান্তি কমিটিতে ছিলেন আসিফ আকবরের বাবা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই নারীর মৃত্যু বান্দরবানে প্রাইভেট কারে তল্লাশি, ২২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবন ও বিক্রির দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২২জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর আওতায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড,নয়াগাঁও এলাকার খাদেম আলীর ছেলে রাব্বি (২৪)কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড,শাহ আলমের ছেলে জসিম (২৮)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শরাফত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাদকদ্রব্য সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় চারজনকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে দণ্ড প্রদান করা হয়। এসময় জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানায়,মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,মাদকবিরোধী কার্যক্রম জোরদার হলে সামাজিক অপরাধ কমে আসবে এবং জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com