1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

মাদক সেবনের অভিযোগে ঝিনাইগাতীতে চার যুবকের কারাদণ্ড

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ঝিনাইগাতী (শেরপুর): মাদক সেবনের দায়ে চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়াগাঁও গ্রামে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল।

দণ্ডপ্রাপ্তরা হলো- শাকিল (৩৮), জহুরুল ইসলাম (৪৫), রাব্বী (২৪) ও জসিম (২৮)। শাকিল ও জহুরুল ইসলামকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং রাব্বীকে আট মাস ও জসিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উভয়কে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে ঘটনাস্থলেই আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় দণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com