1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ইসলামী আন্দোলনের শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু 

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ দুদু মল্লিক : ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল ইসলামকে সংবর্ধনা ও শেরপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলার ব্রীজপাড় এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল এমএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন,উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা আতাউর রহমান আশরাফী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মো.মফিজ উদ্দিন মাস্টার,উপজেলা সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ, ধানশাইল ইউনিয়নের সেক্রেটারি আ.মান্নান,নলকুড়া ইউনিয়নের সভাপতি হাফেজ মাওলানা শামছুল ইসলাম জাকারিয়া এবং হাতীবান্দা ইউনিয়নের সভাপতি মাওলানা হারুনুর রশিদ।

এছাড়াও সভায় যুব আন্দোলন,শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন,মুজাহিদ কমিটি,শিক্ষক ফোরামসহ ইসলামী আন্দোলনের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন,
উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com