1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীতে ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : “বিনা উদ্ভাবিত ফসফো-ভার্মিকম্পোস্ট উৎপাদন প্রযুক্তি” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে শেরপুরেরর নালিতাবাড়ীতে।

গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উপকেন্দ্র নালিতাবাড়ী।

বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহবুবুল আলম তরফদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রিমা আশরাফী, বৈজ্ঞানিক কর্মকর্তা শাহিদা আরফী, নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান।

এসময় অন্যান্যের মাঝে বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। বক্তাগণ মাটির উর্বরতা, গুণাগুণ, ভার্মিকম্পোস্টসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com