
নালিতাবাড়ী (শেরপুর) : বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চফলনশীল সরিষার জাত বিনাসরিষা-১১ ও বারিসরিষা-১৪ এর প্রায়োগিত পরীক্ষণের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে শেরপুরে নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার ঘাকপাড়া গ্রামের এ মাঠ দিবসের আয়োজন করে বিনা উপকেন্দ্র নালিতাবাড়ী।
বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এর সহযোগিতায় আয়োজিত এ দিবসে সভাপতিত্ব করেন বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মাহবুবুল আলম তরফদার।
অন্যান্যের মাঝে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান, উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান বক্তব্য রাখেন।