1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে ১৯ লাখ টাকা মূল্যের চোরাচালান জব্দ, দুইজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুরে পুলিশের অভিযানে প্রায় ১৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান জব্দ করেছে সদর থানা পুলিশ। একই সময়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- নালিতাবাড়ী শহরের ছিটপাড়া মহল্লার আলাল মিয়ার ছেলে অটো ভ্যানচালক আনিসুর রহমান (২০) ও ছালুয়াতলা গ্রামের দরবেশ মিয়ার ছেলে ফরিদ মিয়া (২৯)।

গত বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় শহরের রাজভল্লবপুর মহল্লায় আরকে সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় চেকপোস্ট বসিয়ে এসব চোরাই পণ্য জব্দ ও জড়িতদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজভল্লবপুর মহল্লার আরকে সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকার রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ। সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান দিয়ে ভারতীয় চোরাই পণ্য পাচারকালে পুলিশ ভ্যানটিকে আটক করে। এসময় ভ্যানচালকসহ পাচারকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে পুলিশ তাদের আটক করে। পরে ভ্যানে থাকা ৪৩ হাজার ২শ প্যাকেট জিলেট বেøড, ৩ হাজার পিস ক্লিন এন্ড কেয়ার ফেসওয়াস, ২শ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়।

এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়ের করে জড়িতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com