1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদী সীমান্ত দিয়ে ২ বাংলাদেশি যুবককে হস্তান্তর

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : ভারতের মেঘালয় প্রদেশের তুরা জেলার গুঞ্জন পাড়া বিএসএফ ক্যাম্পের অধীনস্থ ভারতীয় সীমান্তবর্তী গ্রাম থেকে স্থানীয় জনতাদের হাতে আটক ২ বাংলাদেশী যুবককে অবশেষে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ২৪ শে জানুয়ারি শনিবার সকাল দশটায় সীমান্ত জনপদের দিঘলাকোনা এলাকার ১০৯০ সীমান্ত পিলারের জিরো পয়েন্টে দু দেশের সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে পতাকা বৈঠকের মাধ্যমে আটক ২ যুবককে ফেরত দেয়া হয়।

অনুষ্ঠিত পতাকা বৈঠকে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন নকশী বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার ফুল মিয়া ও ভারতীয় ৫০ বিএসএফ ব্যাটেলিয়ানের গুঞ্জন পাড়া ক্যাম্পের দায়িত্ব রত ক্যাম্প কমান্ডার। এ সময় শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল লতিফ, এস আই মোরশেদ আলম সহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ফেরতকৃত যুবকরা হলো বকশীগঞ্জ উপজেলার পলাশতলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩৫) ও শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া গ্রামের নুরুজ্জামানের ছেলে কামাল মিয়া (৩২) জানা যায়, গত ১৯ শে জানুয়ারি দিবাগত রাতে আটক দুই যুবক ১০৯০ সীমান্ত পিলার অতিক্রম করে মেঘালয় প্রদেশের তুরা জেলার গুঞ্জন পাড়া ক্যাম্পের অধিনস্ত পাহাড়ি গ্রাম তিগরিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে। স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে। পরবর্তীতে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পরে দু’দেশের মধ্যে যোগাযোগের মাধ্যমে আয়োজন করা হয় পতাকা বৈঠকের। শনিবার সকালে ৫০ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ গুঞ্জনপাড়া বিএসএফ ক্যাম্পের সাথে কর্ণজোড়া বিজিবি ফাঁড়ির আনুষ্ঠানিক পতাকা বৈঠকে ২ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। ৩৯ বিজিবির নকশি কোম্পানি কমান্ডার
সুবেদার ফুল মিয়া বলেন, দু দেশের আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ আটক দুইজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করেছি।
শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম বলেন, আটকৃত ২ জন কে তাদের পরিবারের কাছে দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com