1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

ঝিনাইগাতীতে পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের নাচন মুহুরি হিন্দু পাড়া গ্রামে পৈত্রিক সম্পত্তি প্রভাবশালীদের কবল হতে উদ্ধার ও সংখ্যালঘু হিন্দু পরিবারের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন শ্রী সঞ্জয়।
২৪ শে জানুয়ারি শনিবার সকালে হিন্দু পাড়া গ্রামে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।এতে লিখিত বক্তব্য স্বর্গীয় সুপ্রজিত মাস্টারের পুত্র শ্রী সঞ্জয় বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি ১১একর ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবত স্থানীয় চাঁন মাস্টার, আতিক রহমান, আলামিন, জাহিদুল ইসলাম, শুকুর আলী, সুলতান, ফোরকান আলী, ফরহাদ, আছর আলী সহ একাধিক ব্যক্তিরা ক্ষমতার দাপটে অবৈধভাবে জবরদখল করে রেখেছে। ৫ ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে তারা নিজেদেরকে বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় আমাকে সহ আমার পরিবারের উপর হামলা মামলার ভয় ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে ফাঁসানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে। যে কোন সময় তারা আমাকে বড় ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। পৈত্রিক সম্পত্তি থাকার পরও আজ আমি ভূমিহীন হয়ে সরকারি খাস জমিতে টিনের চালা তুলে বৃদ্ধা মা স্ত্রী সন্তান নিয়ে চরম কষ্টে মানবেতরভাবে জীবনযাপন করে আসছি। গত কয়েক বছর পূর্বে আমার শিক্ষক বাবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন। অর্থের অভাবে আমি আমার বাবাকে চিকিৎসা করাতে পারেনি।

বর্তমানে আমি দিন মজুরি করে অতি কষ্টে দিনাপাত করে আসছি। আমি আমার পৈতৃক সম্পত্তি উদ্ধারের পাশাপাশি আমারও আমার পরিবারের সার্বিক নিরাপত্তার দাবি জানাচ্ছি। সাংবাদিক সম্মেলনে সঞ্জয়ের বৃদ্ধা মা শ্রী সুরবালা ও শ্রী ঝলমলি সহ স্থানীয় গ্রামবাসী ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com