1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে ৭০ লাখ টাকার ভারতীয় মদসহ গ্রেফতার ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

শেরপুর প্রতিনিধি :  শেরপুরে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৩০১ বোতল ভারতীয় মদ, একটি ট্রাক, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মাদকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে শেরপুরের সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের মোকসেদপুর নয়াপাড়া এলাকায় চেক পোস্ট স্থাপন করে এই অভিযান চালানো হয়। শনিবার র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানা পুলিশ মোকছেদপুর নয়াপাড়া এলাকার নন্দীর বাজার থেকে বকশীগঞ্জগামী পাকা সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে র‌্যাব। এসময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে থাকা মাদক কারবারীরা পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ঝিনাইগাতী এলাকার মিনাল মিয়া, রিয়াদ হোসেন ও নুরুল আমিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ট্রাকে ভারতীয় মদ বহনের বিষয়টি স্বীকার করেছে। তাদের দেওয়া তথ্য মতে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে ৫০টি বস্তায় লুকানো অবস্থায় ১ হাজার ৩০১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় মদ বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৯৬ হাজার ৮০৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব জানায়, জব্দকৃত ভারতীয় মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com