1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দলের ভাবমূর্তি ক্ষুন্ন: নালিতাবাড়ীতে ওয়ার্ড বিএনপি’র সভাপতি বহিষ্কার

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : অনৈতিক ও বিতর্কিত কর্মকাণ্ডসহ নানা অপরাধে জড়িয়ে দলের ভাবমূর্তি নষ্টের অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী শহর বিএনপির ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আনোয়ার হোসেন আনারকে সভাপতিসহ দলীয় সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) শেরপুর জেলা বিএনপি’র সম্মতিক্রমে কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফাহিম চৌধুরী এ বহিষ্কারাদেশ প্রদান করেন।

ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দের লিখিত অভিযোগে জানা যায়, আনোয়ার হোসেন আনার দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তার এসব কর্মকাণ্ডের ফলে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। যার ফলে স্থানীয়ভাবে দলকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাকে নিয়ে আতঙ্কে থাকেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। তারা মনে করেন, এ ধরণের ব্যক্তি দায়িত্বে বহাল থাকলে আসন্ন নির্বাচনসহ রাজনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে সদ্য বহিস্কৃত নেতা আনোয়ার হোসেন আনার জানান, আমি গ্রুপিং রাজনীতির শিকার। আমাকে কোনপ্রকার মতপ্রকাশের সুযোগ না দিয়ে বহিস্কার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com