1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শিক্ষার্থীদের দিয়ে নির্বাচনী প্রচারণা, মাদ্রাসা শিক্ষককে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ফেনী : ফেনীর সোনাগাজীতে মাদ্রাসার শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করানোর অভিযোগে এক শিক্ষককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া এ জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার সকালে সোনাগাজীর চরদরবেশ এলাকায় ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলীয় প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারণা চলাকালে আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে দাঁড়িয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দেয়। এ সময় মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেন শিক্ষার্থীদের প্রচারণায় অংশ নিতে উৎসাহ দেন। পাশাপাশি প্রার্থী নিজেও শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে উৎসাহ প্রকাশ করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ মিয়া জানান, তদন্তে শিক্ষার্থীদের দিয়ে বিএনপির নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আওতায় অভিযুক্ত শিক্ষক মোশাররফ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোরভাবে তৎপর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com