1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুর সীমান্ত দিয়ে পাচারকালে অর্ধকোটি টাকার চোরাই পণ্য জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুরের শ্রীবরদী, ঝিনাইগাতি, নালিতাবাড়ী এবং পাশর্^বর্তী হালুয়াঘাট সীমান্ত দিয়ে চোরাই পথে পাচারকালে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, স্যুট ও প্যান্ট পিস, গরু এবং মদ জব্দ করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাতে পৃথক অভিযানে এসবস জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সদস্যরা।

রোববার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার ঝোলগাঁও এবং ঝিনাইগাতি উপজেলার হাতির টং এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় সানম্যাক্স লাক্সারী স্যুট ও প্যান্ট এর কাপড়, বেনারশি শাড়ি এবং কম্বল জব্দ করে বিজিবির টহলরত সদস্যরা।

একই রাতে নালিতাবাড়ী উপজেলার রঙ্গনপাড়া এলাকা ও হালুয়াঘাট উপজেলার তেলিখালী এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় ১৩টি গরু জব্দ করে টহলরত বিজিবি সদস্যরা।

এছাড়াও ঝিনাইগাতি উপজেলার মানিককুড়া ও শ্রীবরদী উপজেলার চুকচুকি এলাকা দিয়ে পাচারের সময় ভারতীয় মদ জব্দ করে টহলরত বিজিবি সদস্যরা। জব্দকৃত এসব চোরাই পণ্যের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com