1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

সিরাজগঞ্জে দেয়াল চাপায় দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি হাটে স্থাপিত হাত ধোয়ার বেসিনের দেয়াল ধসে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান হোসেন (৫) এবং সজিব সেখের দেড় বছর বয়সী মেয়ে সুমি খাতুন। আহত শিশু দুটি হলো একই গ্রামের মেনহাজের দুই বছর বয়সী ছেলে আবির হোসেন ও সামিদুল ইসলামের সমবয়সী মেয়ে সানজিদা খাতুন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, করোনাভাইরাস সংক্রমণের সময় হাত ধোয়ার সুবিধার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শালুয়াভিটা হাটে একটি বেসিন নির্মাণ করে। দীর্ঘদিন ধরে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। রোববার বিকেলে চার শিশু ওই বেসিনের ওপর উঠে খেলছিল। এ সময় হঠাৎ বেসিনের দেয়াল ধসে পড়ে শিশুরা এর নিচে চাপা পড়ে।

স্থানীয় লোকজন আহত শিশুদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রায়হান হোসেন ও সুমি খাতুনকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন খান। তিনি জানান, নিহত দুই শিশুর পরিবারকে ৪০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা এবং আহত দুই শিশুর পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com