1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুর-২ আসনের প্রার্থীদের নিয়ে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।

দুপুরে তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এতে শেরপুর-২ আসনে প্রতিদ্ব›িদ্বতাকারী বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা তাদের ইশতেহার পাঠ করেন।

এসময় আগামীর নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে প্রার্থীগণ তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। ইশতেহার পাঠ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান, বিজিবির হাতিপাগার কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রাখেন। ইশতেহার পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আবু সায়েম।

অনুষ্ঠানে চারজন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এতে বক্তাগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্নে প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com