1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগদান করলেন ইউপি চেয়ারম্যান ফারুক

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক ফারুক। শতাধিক লোকজন নিয়ে সোমবার (২৬ জানুয়ারী) সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে যোগদেন তারা।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নকলার মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক জানান, আমার মরহুম বাবা মোফাজ্জাল হোসেন সরকার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তবে আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান সোজাকে হারিয়ে আমি নির্বাচিত হই। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যোগদান করলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com