1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বালুর ওপর রড বিছিয়ে ঢালাই: সড়ক নির্মাণকাজ বন্ধ করলো বিক্ষুব্ধরা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মানিকগঞ্জ : বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের আওতায় আরসিসি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কাজ বন্ধের পর ঠিকাদার প্রতিষ্ঠান এলাকা ছাড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সড়কটি নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ‘হানিফ ট্রেডার্স’ নামে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গির-আঠালিয়া সড়কে এ ঘটনা ঘটেছে। উপজেলা প্রকৌশল বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৮ লাখ টাকা ব্যয়ে সড়কটির কাজ চলছিল। তবে প্রকল্পের নির্মাণ ব্যয়ের কোনো সাইনবোর্ড ঘটনাস্থলে দেখা যায়নি।

সোমবার (২৬ জানুয়ারি) স্থানীয়রা জানান, প্রায় ২০০ মিটার আরসিসি ঢালাইয়ের সময় নির্ধারিত পদ্ধতি না মেনে কাজ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে—ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছানো হয়েছে, সিমেন্ট কম ব্যবহার করে ইটের খোয়া বেশি দেওয়া হয়েছে এবং তড়িঘড়ি করে নিম্নমানের ঢালাই দেওয়া হচ্ছিল। বিষয়টি নজরে এলে এলাকাবাসী কাজে বাধা দেন। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে যাএতে গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে চলাচলে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়দের দাবি, সিডিউল অনুযায়ী কাজ হয়নি এবং ঢালাইয়ে ব্যাপক অনিয়ম হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, দেড় সপ্তাহ আগে নিম্নমানের কাজের কারণে কাজটি বন্ধ করে দেওয়া হয়। আংশিক ঢালাই ও বিছানো রড এখনও খোলা অবস্থায় পড়ে আছে। ঠিকাদার চলে যাওয়ায় রাস্তার অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কবে কাজ শুরু হবে, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষও বিষয়টি যথাযথভাবে দেখভাল করছে না।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মো. হাসান তোপের মুখে কাজ বন্ধ থাকার কথা স্বীকার করলেও ঢালাইয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

অন্যদিকে উপজেলা প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ভূইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, কাজ নিম্নমানের হয়নি। তবে এক জায়গায় সামান্য সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে, দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com