1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি নওগাঁ থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি অমিত হাসান( ২৪) কে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর এবং র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট কর্তৃক যৌথ অভিযানে শেরপুর শ্রীবর্দী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি অমিত হাসানকে ২৬ শে জানুয়ারি সোমবার রাতে নওগাঁ জেলার সদর থানা এলাকা ডাঙ্গাপাড়া হতে গ্রেপ্তার করা হয়।

ধৃত অমিত হাসান নকলা উপজেলার ধামনা গ্রামের জিয়াউর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ০৭/০২/২০২৫ তারিখ রাত অনুমান ১১.০০ ঘটিকার সময় শ্রীবরদী থানাধীন ইন্দিলপুর পশ্চিম গ্রামস্থ বাদীর দক্ষিন দুয়ারী টিনের চৌচালা বসত ঘর বাদীর মেয়ে (১৪) সহ স্ত্রী নিয়া বাড়ীতে বসবাস করে। আসামী অমিত হাসান (২৪) ভিকটিমের পূর্ব পরিচিত। এমতাবস্থায় ঘটনার দিন বাদীর স্ত্রী রাতের খাবার শেষে প্রকৃতির ডাকে সারা দেওয়া জন্য ঘরের দরজা খুলে বাহিরে যায়। ইত্যবসরে আসামী অমিত হাসান গোপনে দক্ষিন দুয়ারী টিনের চৌচালা বসত ঘরে প্রবেশ করে ঘরে এসে ঘরের দরজা লাগিয়ে দেওয়া মাত্র আসামী খাটের নিচ হতে বাহির হয়ে ভিকটিম কে জড়ায় ধরে খাটের উপর ধর্ষন করে। পরবর্তীতে বিবাহের প্রলোভন দিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে আসামী ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক করে। ফলশ্রুতিতে ভিকটিম শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে আসামী তাকে বিবাহ করতে অস্বীকৃতি জানায়। এতে গর্ববতী হয়ে পড়েন ভিকটিম। দেড় মাস পূর্বে তার এক শিশু পুত্রের জন্ম হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের পিতা আমেজ উদ্দিন (৫৮) বাদী হয়ে ২০২৫ সালের ২১ শে অক্টোবর শেরপুরের শ্রীবরদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার উপ পুলিশ পরিদর্শক ( এস আই) আব্দুল হাই মঙ্গলবার সকালে জানায়, ধৃত আসামি অমিত হাসানকে র্্যাবের হেফাজত থেকে আনতে শ্রীবরদী থানা পুলিশের একটি টিম জয়পুরহাট যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com