1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে ৪ অবৈধ ইটভাটাকে ১৬ লক্ষ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদীতে অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। ২৭ শে জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলায় গড়ে ওঠা ৪ টি অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রিজওয়ানুল হক।

ঝগড়াচর এলাকার এমএস জিগজ্যাক ব্রিকস কে ৪ লক্ষ টাকা, কন্টিপাড়া এলাকার এবিএম অটো ব্রিকস কে ৪ লক্ষ টাকা, শ্রীবরদী পৌর সদরের পোড়াগড় এলাকার পিনাকী এন্ড কোং কে ৪ লক্ষ টাকা ও পশ্চিম ঝিনিয়া এলাকার সততা জিগজ্যাগ অটো ব্রিকস কে ৪ লক্ষ টাকা জরিমানা প্রদান ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ইটভাটার সকল কার্যক্রম বন্ধের নির্দেশ প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। উক্ত ভ্রাম্যমাণ আদালতে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । ভ্রাম্যমাণ আদালতে সেনাবাহিনীর সদস্যবৃন্দ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, শেরপুর ও পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর এর প্রতিনিধি, এবং শেরপুর পুলিশ লাইন্স ও শ্রীবর্দী থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com