1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দুর্ধর্ষ খুনি কানা ফরিদ গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : দুর্ধর্ষ খুনি ও দুটি হত্যা মামলাসহ একাধিক মামলার ফেরারী আসামী শেখ ফরিদ ওরফে কানা ফরিদকে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার শেহড়াতলী গ্রাম থেকে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শেখ ফরিদ দক্ষিণ কালিনগর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানায়, গত বছরের ৭ জানুয়ারি রাত আটটার দিকে দক্ষিণ কালিনগর গ্রামস্থ দুদুয়ার খালের ব্রিজের ওপর পূর্ব বিরোধের জেরে শেখ ফরিদসহ একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে মাছ বিক্রেতা দেলোয়ার হোসেনসহ একাধিক ব্যক্তির ওপর হামলা চালায়। এতে দেলোয়ার হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের পর শেখ ফরিদ পালিয়ে যায়। এছাড়াও শেখ ফরিদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে মঙ্গলবার দুপুরে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com