1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ পাউরুটি কিনতে গিয়ে আপন ২ বোনকে ধর্ষণচেষ্টা, দোকানি পলাতক ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী দ্বিতীয় দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক, যা বলছেন নেটিজেনরা আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার ওড়িশা উপকূলে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ডুবে গেছে কার্গো জাহাজ

নালিতাবাড়ীতে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০

মেহেদী হাসান সাকিব/সা’দ আল জুনাইদ : শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে প্রতি উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় কর্মসূচি হিসেবে ১০০টি করে বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে (৭ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন উদ্বোধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবির ও উপ-সহকারীবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবির বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচী ও কৃষি মন্ত্রণালয়ের কৃষিমন্ত্রী আঃ রাজ্জাক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছি।
এসময় তিনি বলেন, জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হলো অক্সিজেন, যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। তাই জীবনের জন্য ও পরিবেশের জন্য উদ্ভিদকুলকে বাঁচিয়ে রাখতে বৃক্ষরোপনের বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com