1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে এএসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুর সদর থানায় কর্মরত শাহিনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক এএসআই এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থানার অদূরে শহরের গৃর্দানারায়নপুর ভাড়া বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। শাহিনুল জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে ও এক সন্তানের জনক।

পুলিশ জানায়, প্রায় সাত মাস আগে শেরপুর সদর থানায় যোগদান করেন এএসআই শাহীনুল ইসলাম। সদর থানার অদূরেই একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে তিনি থাকতেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্ত্রী মাকসুদা পারভীন সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি যান।

এদিকে এএসআই শাহীনুল বেলা দুইটার দিকে থানায় ডিউটি শেষে বাসায় ফিরেন। তবে এর কিছু সময় পর স্ত্রী তাকে ফোন দিলে ফোন ধরছিলেন না শাহিনুল। পরে মাকসুদা স্বজনদের নিয়ে রাতে বাসায় ফিরে শাহীনুলের কক্ষ ভেতর থেকে আটকানো দেখেন। এসময় জানাল ফাঁক দিয়ে স্বামীকে গ্রীলের সাথে ঝুলতে দেখে দরজা ভেঙে ঘরে ঢুকেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে ওই মরদেহ উদ্ধার করে হাসাপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্ত্রী মাকসুদার বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, শাহীনুলের কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি ২০১১ সাল থেকে নিয়মিত মানসিক ডাক্তার দেখাতেন এবং ওষুধ খেতেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com