1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

শেরপুর: শেরপুর-৩ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলার প্রতিবাদ, নিহত মাওলানা রেজাউল করিমের হত্যার সুষ্ঠু বিচার এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের কলেজ মোড় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি ডিসি গেটে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ ১০ দলীয় ঐক্যজোটের শরিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা অভিযোগ করেন, হামলা চলাকালীন এবং পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এসময় তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com