1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

বান্দরবানে বিএনপি প্রার্থীর পক্ষে পথসভা ও লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান-৩০০ আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে পথসভা করেছে বান্দরবান জেলা বিএনপি। বুধবার বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করা হবে।
পথসভা শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় সাচিংপ্রু জেরীর পক্ষে লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

পথসভা ও লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু লুসাই মং, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান, যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান, শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, সেলিম রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট উম্যাসিং মারমাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com