1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

খেলতে গিয়ে পুলিশের গ্যাস গ্রেনেড পেল শিশুরা

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পৌর এলাকার একটি ঝিরির পাশে খেলতে গিয়ে পুলিশের লুট হওয়া দুইটি গ্যাস গ্রেনেড উদ্ধার করেছে কয়েকজন শিশু। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রেনেড দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বান্দরবান পৌরসভার কাশেম পাড়া এলাকার একটি ঝিরির পাশে এসব গ্যাস গ্রেনেড পাওয়া যায়।

সূত্রে জানা যায়, সকালে তনিম, তানভিরসহ এলাকার কয়েকজন শিশু ঝিরির পাশে খেলতে যায়। এ সময় ঝিরির পাশে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখতে পায় তারা। কৌতূহলবশত পলিথিনটি খুলে গোলাকার দুইটি বস্তু পায় শিশুরা। পরে স্থানীয়দের কাছ থেকে এগুলো বোমা বা গ্রেনেড হতে পারে বলে জানতে পেরে বাস স্টেশন এলাকায় টহলরত পুলিশের কাছে তা হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী তনিম ও তানভির জানান, খেলতে গিয়ে ড্রেনের ওপর পলিথিনে মোড়ানো কিছু দেখতে পেয়ে কৌতূহল জাগে। পলিথিন খুলে সেখানে দুইটি বোমা সদৃশ বস্তু পেলে তারা দ্রুত পুলিশকে জানায়।

এ বিষয়ে বান্দরবান পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, উদ্ধার হওয়া গ্যাস গ্রেনেডগুলো মূলত জনতা বা মব ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যবহার করে। ৫ আগস্ট বান্দরবান থানা আক্রান্ত না হওয়ায় এগুলো বান্দরবান পুলিশের নয় বলে ধারণা করা হচ্ছে। সম্ভবত অন্য কোনো জেলা থেকে পুলিশের লুট হওয়া গ্রেনেড হতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় আসন্ন নির্বাচনে কোনো ধরনের প্রভাব পড়বে না। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com