1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মচারিকে জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. এরফান আলী নামে এক সরকারি কর্মচারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

জানা গেছে, মো. এরফান আলী যিনি ঢাকা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে কমরত। তিনি উপজেলার বীরেশ্বরপুরে নিজের বাসভবনে একটি গোপন বৈঠক আয়োজন করেছিলেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এবং সম্ভাব্য সহকারী প্রিসাইডিং অফিসার। প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, বৈঠকের ঘটনায় নির্বাচনি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণিত হওয়ায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’ এর ২১(খ) ধারার লঙ্ঘনের অপরাধে ২৭(ক) ধারায় মো. এরফান আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ দণ্ডপ্রাপ্ত তিনি তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে বা প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com