1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শেরপুরে ভারতীয় প্রসাধনীসহ ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : চোরাই পথে আনা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরণের প্রসাধনীসহ তিন জনকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের রাজভল্লবপুর চৌরাস্তা মহল্লা থেকে এসব মালামাল জব্দ ও তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাদলাকুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে শরিফুল ইসলাম সবুজ ওরফে আরাফাত সবুজ (২১), ছিটপাড়া এলাকার রতন মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) ও যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে হযরত আলী (২০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজভল্লবপুর চৌরাস্তা কালভার্ট মহল্লায় চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। এসময় ইঞ্জিনচালিত একটি মালবাহী ভটভটিকে চ্যালেঞ্জ করলে ওই ভটভটিতে থাকা প্রায় ৭ লাখ টাকা মূল্যের ২ হাজার ৪ পিস ক্লিন এন্ড কামিং ফেসওয়াশ, ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ৫৭২টি সিসা আয়ুর্বেদিক তেল ও ৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৬৮০ পিস ফেয়ার এন্ড লাভলী ক্রিম জব্দ করা হয়। এসময় এসব চোরাই পণ্য পাচারে জাড়িতের অভিযোগে ৩জনকে গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে সোমবার তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com