1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জমি থেকে ফসল তোলা নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ৩০

  • আপডেট টাইম :: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

জামালপুর : জামালপুরের মাদারগঞ্জে খাস জমি থেকে ফসল তোলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বাগলেরগড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২১ জনের নাম জানা গেছে। তারা হলেন- বাগলেরগড় এলাকার আবু বক্কর সিদ্দিক (৫০), মমিন (৪৫), মতিবর (৪০), রেজাউল (৩৭), মান্নান (৫০), বিল্লাল (৩৮), সাঈদ (৩৫), আলাউদ্দিন (৪০), সরুজ (৫০) ও আব্দুল গফুর (৬০), আবুল হোসেন (৬০), হইবর (৪৫), জহুরুল ইসলাম (৪০), বেলাল (৪৫), আমিনুর (৫০), ইউসুফ (১৭), শাহীনুর রহমান (৫৫), নজরুল ইসলাম (৪০), জহুরুল ইসলাম (৩৫) সিফাত (১৭) এবং ইউসুফ আলী (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগলেরগড় এলাকার মামরুল আলী ও বিলেত আলীর মধ্যে একটি খাস জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই জমির ফসল তোলাকে কেন্দ্র করে সোমবার দুপুরে বিরোধ চরম আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষের প্রায় শতাধিক মানুষ দা, লাঠি, ফালা, ইটের টুকরোসহ অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘণ্টা ব্যাপী ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সংঘর্ষে গুরুতর আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। উভয়পক্ষকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে; বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com