1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

পাঁচ মিনিটে ৩ গোলে জুভেন্টাসকে হারালো মিলান

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক : জুভেন্টাসের কাছে দুই গোলে পিছিয়ে ছিল এসি মিলান, তবে পাঁচ মিনিটের ঝলক দেখিয়ে ম্যাচটি ৪-২ গোলে জিতে নিলো তারা। করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া সিরি ‘এ’ জুনে মাঠে ফেরার পর এই প্রথম পয়েন্ট হারালো জুভেন্টাস।

মঙ্গলবার মিলানের মাঠে বিরতি থেকে ফেরার দুই মিনিট পর আদ্রিয়েন র‌্যাবিওটের একক গোলে এগিয়ে যায় জুভেন্টাস। ৫৩ মিনিটে লিগ মৌসুমের ২৬তম গোল করেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাতে আরেকটি সহজ জয়ের আভাস পাচ্ছিল টানা আটবারের চ্যাম্পিয়নরা।

কিন্তু ৬২ মিনিটে জ্লাতান ইব্রাহিমোভিচ পেনাল্টি থেকে একটি গোল শোধ দেওয়ার পর ভেঙে পড়ে জুভেন্টাস। মাত্র পাঁচ মিনিটের মধ্যে আরও দুই গোল করে মিলান। ফ্রাঙ্ক কেসি দ্বিতীয় গোলটি করেন চার মিনিট পর। তার এক মিনিট পর রাফায়েল লিয়াও দলের হয়ে তৃতীয়বার জালে বল জড়ান। আন্তে রেবিচের ৮০ মিনিটের গোল মিলানকে এনে দেয় দুর্দান্ত জয়।

জুভের পয়েন্টে কোনও পরিবর্তন হয়নি, সেই ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। তারপরও ব্যবধান আগের মতোই ৭ পয়েন্টে রয়েছে। কারণ দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও নিচের দিকে থাকা লিচের কাছে ২-১ গোলে হেরেছে দ্বিতীয় স্থানে থাকা লাৎসিও। ৩১ ম্যাচ শেষে ৪৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে মিলান। কিন্তু চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের স্থান চার নম্বরের সঙ্গে তাদের ব্যবধান আরও ১৪ পয়েন্টের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com