1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

জামায়াত নেতা রেজাউল হত্যা: স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম হত্যা মামলায় ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল ওরফে রুবেল মামুদকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ (ডিবি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহমুদুল হাসান রুবেল উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে ও রেজাউল হত্যা মামলার ৫৫ নম্বর আসামি। স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁঞা।

এদিকে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রাতেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তারা স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান রুবেলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এর আগে জামায়াত নেতা রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট। সোমবার দুপুরে জামিন আবেদনের শুনানি শেষে প্রধান আসামিসহ ৪০ জন আসামির আগাম জামিন মঞ্জুর করেন বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

আগাম জামিনের ঘটনায় বিকেলেই মামলার বাদী ও নিহতের স্ত্রী মারজিয়া শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আসামিদের হাইকোর্ট থেকে আগাম জামিন দেয়ার প্রতিবাদ জানান। আগাম জামিনের বিরুদ্ধে জামায়াত আপিল করবে বলেও জানানো হয়।

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। এ ঘটনায় ৩০ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com