1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ী শহরে জামায়াত প্রার্থীর গণসংযোগ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর: শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ চালিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া।

মঙ্গলবার সকাল থেকে তিনি নালিতাবাড়ী শহরের বিভিন্ন গলি ঘুরে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে গোলাম কিবরিয়া শহরের ব্যবসায়ীদের নিরাপদ ও সুশাসনের নালিতাবাড়ী গড়ার কথা উল্লেখ করেন। অবহেলিত এ জনপদকে কাঙ্খিত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ নালিতাবাড়ী ও নকলা গড়ার কথা তুলে ধরেন জামায়াতের এ প্রার্থী। এসময় ভোটারদের মাঝে তরুণ এ প্রার্থীকে নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যায়।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন, শহর শাখার সেক্রেটারী আব্দুল মোমেনসহ সকল স্তরের নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com