1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: বান্দরবানে সীমান্ত নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পার্বত্য জেলা বান্দরবানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ১৬৯ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখে সাতটি উপজেলায় মোট ২১টি বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল। তিনি বলেন, রুমা ও রোয়াংছড়ি উপজেলায় ৯ বিজিবির ৭টি প্লাটুন, থানচিতে ৩৮ বিজিবির ৭টি প্লাটুন এবং লামা ও আলীকদম উপজেলায় ৫৭ বিজিবির ৭টি প্লাটুন দায়িত্ব পালন করবে। পাশাপাশি বান্দরবান সেক্টরের অধীন ২২টি বেজ ক্যাম্প থেকেও নির্বাচনী নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি পাঁচটি প্লাটুন রিজার্ভ ফোর্স হিসেবে প্রস্তুত রাখা হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সর্বদা প্রস্তুত থাকবে। এর মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিবেশী দেশ মিয়ানমার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সেক্টর কমান্ডার বলেন, আসন্ন নির্বাচনে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কোনো ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব ফেলবে না বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি সর্বক্ষণ সক্রিয় ও সজাগ রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বলিপাড়া ব্যাটালিয়নের ৩৮ বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, আর্টিলারি উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বান্দরবানে কর্মরত সাংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com