1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নির্বাচনে বাধা নেই ফাহিম চৌধুরীর, আদালতের আদেশ না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

শেরপুর : এবার নতুন সিদ্ধান্ত জানিয়েছে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ। ফাহিম চৌধুরী নির্বাচনে অংশ নিতে বাধা নেই। তবে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনকে ফলাফল স্থগিত রাখার নির্দেশনা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন সুপ্রীম কোর্টের আপীল বিভাগ এ রায় প্রদান করেন। সুপ্রীম কোর্টের আপীল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, ফাহিম চৌধুরীর নাগরিকত্ব জটিলতা নিয়ে তার প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে আপীল করেন প্রতিদ্ব›দ্বী জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া। গত গত ২৭ জানুয়ারি ওই আপীল খারিজ করে দেন আদালত। এরপরই গোলাম কিবরিয়া সুপ্রীম কোর্টে আপীল করেন। আপীলের শুনানী অনুষ্ঠিত হয় ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার। সিভিল পিটিশন ফর লিভ টু আপীল ৪৪২/২০২৬ মামলায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। তবে তার ভাগ্য নির্ধারণ হবে ২৮ ফেব্রুয়ারি আপীল বিভাগের চূড়ান্ত রায়ের পর। এক্ষেত্রে ফাহিম চৌধুরী বিজয়ী হলেও ২৮ ফেব্রুয়ারি সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চূড়ান্ত রায়ের পর নির্বাচনী ফলাফল ঘোষণার কথা জানিয়েছে আপীল বিভাগ। একই দিন একই বেঞ্চ চট্টগ্রাম-২ আসনের প্রার্থী সরোয়ার আলমগীর ও চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থীতার বিষয়েও একই নির্দেশনা দেয় সুপ্রীম কোর্ট।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ান নাগরিকত্ব থাকায় গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা ফাহিম চৌধুরীর মনোনয়ন বাতিল করেন। এরপর নির্বাচন কমিশনের আপীল বিভাগে শুনানী শেষে ১৮ জানুয়ারি ফাহিম চৌধুরীর প্রার্থীতা বৈধ ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com