1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক, অটো ও মোটরসাইকেল জব্দ

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

রানা, শ্রীবরদী : শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া খনচেপাড়া এলাকায় বিজিবির রাতভর চোরাচালান বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী কসমেটিক সামগ্রী, ২ টি ব্যাটারী চালিত অটো ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

৪ ই ফেব্রুয়ারি বুধবার ভোর রাতে ৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহের নিয়ন্ত্রণাধীন কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল রাতভর কাকি লাকুড়া ইউনিয়নের খঞ্চেপাড়া বাজার এলাকাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ, বেটনোভেট ক্রিম, সিসা হেয়ার অয়েল, ক্লিন ক্লিয়ার ফেসওয়াশ সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী ও মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ২ টি ব্যাটারি চালিত অটো রিক্সা ও ১টি মোটরসাইকেল জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য ২৮ লক্ষ্য ৯ হাজার ৩২০ টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের আধারে পালিয়ে যায় চোরাকারবারি দলের সদস্যরা। কর্ণজোড়া বিওপি ইনচার্জ হাবিলদার পরিশন মারাগ বুধবার দুপুরে মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com