1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : আম্বিয়া খাতুন নামে সত্তর বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আম্বিয়া খাতুন ওই গ্রামের মৃত শহীদুল্লাহর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে একাই বসবাস করতেন। একমাত্র ছেলে ঢাকায় কাঠমিস্ত্রির কাজ করেন এবং চার মেয়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে আম্বিয়া খাতুনকে নিজ বাড়িতে দেখা যাচ্ছিল না। প্রতিবেশীরা ধারণা করেছিলেন, তিনি হয়তো মেয়েদের বাড়িতে বেড়াতে গেছেন। পরে বুধবার বিকেলে রনজুর মোড় এলাকায় পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com