1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই, অদ্ভুত পরিস্থিতি: সারোয়ার তুষার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল ও প্রচারণা থেমে নেই বলে অভিযোগ করেন নরসিংদী-২ আসনে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার ওরফে সারোয়ার তুষার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা বলেন তিনি।

তিনি লিখেছেন, গতকাল (মঙ্গলবার) জামায়াতে ইসলামীর সম্মানিত আমির আমাকে নরসিংদী-২ আসনের জোটের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবং আমার হাতে শাপলা কলি প্রতীকও তুলে দিয়েছেন। এর আগে দলের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার ব্যালটে দাঁড়িপাল্লা না রাখার জন্য ইসিতে চিঠিও দিয়েছিলেন।

তিনি আরও লিখেছেন, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সংগঠন কেন্দ্রের নির্দেশনা মোতাবেক জোটের পক্ষে থাকবে। আল্লাহ উত্তম ফয়সালাকারী।

এর আগে, নরসিংদীতে নির্বাচনী প্রচারণায় গেলে এক জামায়াতকর্মীর সঙ্গে বাগবিতণ্ডা জড়িয়ে পড়েন সারোয়ার তুষার। বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com