1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শ্রীবরদীতে দুই জামায়াত নেতার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপডেট টাইম :: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রানা শ্রীবরদী : জামায়েত ইসলামী বাংলাদেশ শেরপুর জেলা শাখার প্রয়াত সেক্রেটারি শেরপুর ৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী

মরহুম আলহাজ্ব নুরুজ্জামান বাদল ও জামায়েত শ্রীবরদী
উপজেলা শাখার প্রয়াত সেক্রেটারি মরহুম মাওলানা রেজাউল করিমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ই ফেব্রুয়ারি শনিবার রাতে শ্রীবরদী পৌর সদরের পোড়াগড় মিনি স্টেডিয়াম মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করেন প্রয়াত জামায়েত নেতা নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা জামায়েত আমির
আজহারুল ইসলাম মিস্টার, প্রয়াত নুরুজ্জামান বাদলের সহোদর ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।
এ সময় উপজেলা জামায়েত যুব বিভাগের সভাপতি আমির হামজা মিস্টার, সাধারণ সম্পাদক সাংবাদিক জাকির হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি শাজাহান কবির কাউন্সিলর, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, প্রয়াত জামায়েত নেতা মরহুম নুরুজ্জামান বাদলের একমাত্র সন্তান নাজমুস সাকিব সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জামায়েত নেতাকর্মী, প্রয়াত দুই জামায়েত নেতার পরিবারের সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com