1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১২ দিনের মাথায় ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

জামশেদ শামীম ও ইসরাত বৃষ্টি’র ‘জীবন তরী’

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

বিনোদন প্রতিনিধি : সম্প্রতি পূবাইলে শাহীনের বাড়ির বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘জীবন তরী’। রিপন মাহমুদ এর কথায়, রেজা মাহমুদ এর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন হাবীব খান। এতে মডেল হয়েছেন জামশেদ শামীম ও ইসরাত বৃষ্টি। রোমান্টিক গল্পে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন জী স্বাধীন।
এ প্রসঙ্গে নির্মাতা জী স্বাধীন বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক্যাল ফিল্মটি পূবাইলে শাহিনের বাড়ীর বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক্যাল ফিল্মটি দর্শকদের ভালো লাগবে।
মডেল ও অভিনেতা জামশেদ শামীম বলেন, পরিচালক জী স্বাধীন খুব ভালো কাজ করেন। ইসরাত বৃষ্টির সাথে কাজ করে ভালো লেগেছে। অাশা করছি মিউজিক ভিডিওটি সবাই পছন্দ করবে।
মডেল ও অভিনেত্রী ইসরাত বৃষ্টি বলেন, পরিচালক জ্বি স্বাধীন ভাই ও জামশেদ শামীম ভাইয়ের সাথে প্রথম কাজ করেছি। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো ꫰ পরিচালক জী স্বাধীন কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘জীবন তরী’ গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি।
নির্মাতা সূত্রে জানা গেছে, মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই এম অার বেষ্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
– মারুফ সরকার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com